বিএনপি ক্ষমতায় এলে ফরিদপুরকে দেশের নতুন বিভাগ হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি ফরিদপুর অঞ্চল ঘিরে পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। শুষ্ক মৌসুমে পানির সংকট নিরসন এবং কৃষিতে উৎপাদন বাড়াতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন বিএনপি প্রধান। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় এসব